ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত এক, আহত এক

ads
রাজধানীর সুত্রাপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে  অনন্ত নামে (১৭) কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজু আহামেদ (১৪) নামে আরও একজন আহত হয়েছে। 

২৯ মার্চ সোমবার সবেবরাতের রাত আনুমানিক  ১১টার দিকে পুরনো ঢাকার সুত্রাপুরের ফরাজগঞ্জ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে । 

বন্ধুরা তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অনন্ত কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান। তিনি বলেন, অনন্তের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সাজু চিকিৎসা ধীন রয়েছে। বিষয়টি সূত্রাপুর থানাকে অবিহিত করা হয়েছে। 

উদ্ধার কারী সরোয়ার জানান, অনন্ত সহ আমরা  ৮/৯ জন নামাজ পড়ে ঘুরাফেরা করে বাসার উদ্দেশ্য ফিরার পথে ফরাজগঞ্জ ঘাট এলাকায় দেখতে অনন্ত দেখতে পায় তাদের এলাকার ছোট ভাই সাজুকে মারধর করছে ঐ এলাকার ফেরদৌস সহ ১০/১২ জন। তখন অনন্ত সেখানে প্রতিবাদ করতে এগিয়ে গেলে, কোন কিছু বুঝে উঠার আগেই ফেরদৌস অনন্তের পেটে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে  আমরা এগিয়ে যেতে যেতে তারা পালিয়ে যায়। পরে আমরা তাদের কে হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক অনন্তকে মৃত বলে জানান। সাজু চিকিৎসা ধীন রয়েছে। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল তা আমি জানতে পারেনি। জানা মতে অনন্তের বাসা ধোলাইখাল লালচান এলাকায়। 

আহত সাজুর বরাদ দিয়ে আরেক জন জানিয়েছেন,  সন্ত্রাসী  মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে  সাজুর  ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে তার উপর হামলা করে। 
জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। ২ ভাইয়ের মধ্যে অনন্ত  ছিল ছোট।  
ads
ads
ads

Our Facebook Page